করোনা উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২০, ২১:৫৯

বিশেষ প্রতিনিধি

রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক জন পুলিশ কনস্টেবল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। এনামুল হক (৪৫) নামের ঐ পুলিশ সদস্য গতকাল শনিবার সকালে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে মারা যান। শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান জানান, করোনার উপসর্গ থাকায় এনামুলকে পৃথক রাখা হয়েছিল। তবে তার সর্দি-কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে। তিনি বলেন, এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হূদেরাগ ইনস্টিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কনস্টেবল এনামুলের আগে থেকে হূদেরাগের সমস্যা ছিল। তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন কিনা তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে বলে জানান ওসি।