বিশেষ প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পূর্ব ও কোলাকান্দা ইউনিয়নে সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের পরিবারের পক্ষ থেকে অসহায়/ কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। এই সময় ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজমল চৌধুরী এবং কোলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোবহান শুভা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে জানানো হয়। গতকাল কোলাকান্দা ইউনিয়নে ৪০০ পরিবার এবং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৪০০ পরিবারকে সামগ্রী দেওয়া হয়। মোট ৮০০ পরিবারের মধ্যে প্রথম দিন সামগ্রী বিতরণ করা হয়।
