বরিশাল ফরচুন সুজ’র ফ্যাক্টরিতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৫০

বরিশাল বিসিক শিল্প নগরীর বৃহত্ প্রতিষ্ঠান ফরচুন সুজ’র ফ্যাক্টরিতে রবিবার দুপুরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ করেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে ফ্যাক্টরির বেশ কিছু মালামাল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে ৪/৫টি মোটর সাইকেল যোগে হেলমেট পরিহিতরা অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরচুন সুজ লিমিটেড এর চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ভোটের দিনে তাদের ফ্যাক্টরি বন্ধ রাখা হয়েছিলো। এ সুযোগে দুর্বৃত্তরা এ ধরনের নাশকতামূলক কার্যক্রম চালায়।