সিরাজগঞ্জ-৫ আসন

বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৫০

সিরাজগঞ্জ-৫ আসনে দু’-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। সকাল থেকেই ভোটাররা ১২৩টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে। নতুন ও নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

এদিকে সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম নির্বাচন কমিশনকে শেখ হাসিনার আজ্ঞাবহ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বেলকুচি উপজেলার তামাই নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তার সকল এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, র্যাব ভোট ডাকাতির কাজে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করায় আমার কোনো এজেন্ট সকাল ১০টা পর্যন্ত থাকতে পারেনি।