করোনা দুর্যোগে নিজ এলাকার (ঢাকা-১১) গরিব, অসহায়, দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান সংসদ সদস্য আলহাজ একেএম রহমতুল্লাহ। প্রথমে তিনি ব্যক্তিগত উদ্যোগে সহায়তা কার্যক্রম শুরু করেন। এক পর্যায়ে ১১ হাজার পরিবারের মাঝে ৬ কেজি করে চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া বরাদ্দের চাল, ডাল, তেল ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করেন। এছাড়া রমজান শুরুর পর তিনি তার নির্বাচনি এলাকার ওয়ার্ডগুলোতে প্রতিদিন রান্না করা ইফতারি বিতরণ করছেন। গড়ে প্রতিদিন ২ হাজার ইফতারির প্যাকেট বিতরণ করা হচ্ছে।
ত্রাণ বিতরণে এসব ওয়ার্ডের কাউন্সিলর ও নবনির্বাচিত কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করছেন। —প্রেস বিজ্ঞপ্তি
