সৌদি আরবের সিনিয়র প্রিন্স মার্চ থেকে নির্জন স্থানে বন্দি হিউম্যান রাইটস ওয়াচের তথ্য

আপডেট : ১০ মে ২০২০, ০০:৪৬

সৌদি আরবের সিনিয়র প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহ আল-সৌদ গত মার্চের শেষ দিক হতে নির্জন স্থানে বন্দি। তিনি সাবেক বাদশাহ আবদুল্লাহর পুত্র। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য জানিয়েছে। রাজপরিবারের একটি সূত্রের বরাত দিয়ে সংগঠনটি জানিয়েছে, গত ২৭ মার্চ প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহ আল-সৌদকে গ্রেফতার করা হয়। এরপর তাকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার কথা বলে রাজধানী রিয়াদের উত্তর-পূর্বের একটি নির্জন স্থানে বন্দি করে রাখা হয়েছে। সংস্থাটির এই তথ্যের ব্যাপারে সৌদি সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। —আলজাজিরা