আফগানিস্তানে ত্রাণের দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। গতকাল পশ্চিমাঞ্চলীয় ঘর প্রদেশে ত্রাণ বিতরণে পক্ষপাতের অভিযোগ ওঠার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দারা। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। তবে আলজাজিরা নিহতের সংখ্যা ছয় জন বলে জানিয়েছে। প্রদেশের কাউন্সিলর আবদুল বাসির কাদিরি জানিয়েছেন, বিক্ষোভকারীরা সরকারি ভবন ও পুলিশের ওপর পাথর নিক্ষেপ করলে পুলিশ গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।
