করোনা সংকটে ক্ষমতা বাড়ল মিশরের প্রেসিডেন্টের

আপডেট : ১০ মে ২০২০, ০০:৪৭

মিশরে মহামারি করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় জরুরি অবস্থা সংক্রান্ত আইনের সংশোধনীর মাধ্যমে নিজের ক্ষমতা বাড়িয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর ক্ষমতাও বাড়ানো হয়েছে। বর্তমান মহামারি মোকাবিলায় এই আইনের প্রয়োজন ছিল বলে সরকার বলছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, এর মাধ্যমে বিরোধীদের ওপর আরো দমনপীড়ন চালাবে সিসির সরকার। —আলজাজিরা