আমাদের রাস্তা ফাঁকা নয়, ভালবাসায় ভরা

আপডেট : ১০ মে ২০২০, ০০:৪৭

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ লকডাউনে মানুষকে ঘরে থাকতে উত্সাহ দিয়েছেন। তিনি বলেছেন, ব্রিটেনের রাস্তা ফাঁকা নয়, ভালবাসায় পূর্ণ। তিনি স্থানীয় সময় শুক্রবার রাতে ভিই (ভিক্টোরি ইন ইউরোপ) ডে’র ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কথা বলেন। খবর ডেইলি মেইল অনলাইনের

গত সপ্তাহে উইন্ডসরে হোয়াইট ড্রইং রুমে রানির ভাষণ রেকর্ড করা হয়। সেখানে তিনি আইসোলেশনে আছেন। তিনি সবাইকে করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউন মেনে চলার আহ্বান জানান। রানি বলেন, এই মহামারীর সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আমাদের বীরেরা আমাদের সাহস জোগাচ্ছেন। ১৯৩৯ সালে যুদ্ধের সময় ১৩ বছর বয়সী এলিজাবেথ (বর্তমান বয়স ৯৪ বছর) বলেন, এটা আমরা ভাবিনি যে, ইউরোপের বিজয় এভাবে আমাদের উদযাপন করতে হবে। আমরা ঘরে বসে এবং দরজায় দাঁড়িয়ে এই বার্ষিকী পালন করছি। কিন্তু তাই বলে আমাদের রাস্তা ফাঁকা নয়, ভালবাসায় ভরা। আমাদের একে অপরকে সহায়তা করতে হবে বলে জানান রানি। ৮ মে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নািসদের কাছ থেকে ইউরোপের বিজয়ের ৭৫তম বার্ষিকী। করোনা সংকটের মধ্যে বিভিন্ন দেশ আলাদা আলাদাভাবে দিবসটি উদযাপন করে।