সুইজারল্যান্ডের জেনেভায় খাবারের জন্য হাজারো মানুষ লাইনে দাঁড়িয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার ভোর ৫ টা থেকে খাবারের জন্য লাইনে দাঁড়ান মানুষ। জেনেভা বিশ্বের একটা ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত। সেখানে এই ধরনের চিত্র দুর্লভ। মহামারী করোনা ভাইরাস মানুষকে সেটাই করতে বাধ্য করছে।
কারাভেন ডে সোলিডারিটি নামের একটি সংগঠন খাবার বিতরণের আয়োজন করে। লোক সমাগম বেশি হওয়ায় জেনেভার ভার্নেটস হকি স্টেডিয়ামে খাবার বিতরণ চার ঘন্টা দেরিতে করা হয়। দেড় কিলোমিটার এলাকা জুড়ে লাইন দেখা যায়। আয়োজকরা জানিয়েছেন, এর আগের সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সংগঠনের প্রধান সিলভারা মাস্তোরোমিত্তিও বলেছেন, এ নিয়ে করোনা সংকট চলার মধ্যে ষষ্ঠবারের মতো খাবার বিতরণের আয়োজন করা হলো। ফিলিপাইনের নাগরিক ৬৪ বছর বয়সী সিলভিয়া ম্যাঙ্গো বলেন, তিন ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি খাবার চাই। -জিও নিউজ
