করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টায় ভারত

আপডেট : ১০ মে ২০২০, ১৩:৪৫

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে ভারত।  ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে  তৈরি করা হবে এই ভ্যাকসিন। শনিবার ভারতের শীর্ষ গবেষকের বরাত দিয়ে  এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
 
এ নিয়ে একটি বিবৃতিতে বলা হয়, ভারতের পুনেতে অবস্থিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে এই ভ্যাকসিন তৈরি করা হবে।

 ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ১০৯ জন।

ইত্তেফাক/এআর