লোহাগাড়ায় একদিনে ১৪ জন করোনায় আক্রান্ত

আপডেট : ১০ মে ২০২০, ১৬:২৯

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ জন। এদের মধ্যে ১২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, রবিবার চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি)-তে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় লোহাগাড়ায়  ১২ জন স্বাস্থ্যকর্মীসহ ১৪ জন আক্রান্ত শনান্ত হন। ১২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন নারী। অন্য  দুজনের মধ্যে এক জনের বাড়ি উপজেলার চুনতি ও অপরজনের বাড়ি আমিরাবাদ এলাকায়। এ পর্যন্ত লোহাগাড়ায় ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। 

ইত্তেফাক/এসি