নান্দাইলে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় এক গ্রাম পুলিশকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সোহাগ মিয়া(২৮)। নান্দাইল মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহাগ মিয়া তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবিটি দেয়ার পর বিভিন্নজনের আইডিতে তা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে শনিবার তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়। সোহাগ বেলতৈল ও ছালুয়াপাড়া এলাকার গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। থানা পুলিশ তাকে গ্রেফতারের পর জেল-হাজতে পাঠিয়েছে।
