বরিশালে নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। নতুন আক্রান্ত ব্যক্তি বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা পুরুষ (২৫)।
রবিবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় ওই যুবকের রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট পজেটিভ আসায় তার অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।
আরো পড়ুন : করোনায় এক দিনেই ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ১৪ হাজার
সূত্রে আরও জানা গেছে, জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ নগরীতে ১৭ জন, বাবুগঞ্জে ১২ জন, মেহেন্দীগঞ্জে পাঁচজন, উজিরপুরে চারজন, হিজলায় তিনজন, গৌরনদীতে তিনজন, বানারীপাড়ায় দুইজন, সদর উপজেলায় একজন, মুলাদীতে একজন, আগৈলঝাড়ায় একজন এবং বাকেরগঞ্জে একজন। পাশাপাশি আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে চিকিৎসায় জেলায় মোট ৩২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।
ইত্তেফাক/ইউবি
