উর্মিলা চক্রবর্তী, প্রভাষক
৩৩তম বিসিএস
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কলামে আমি তোমাদের সাথে ইংরেজি ভাষায় কথা বলায় ব্যবহূত vocabulary, grammatical rules এবং বিশেষ নিয়ম সম্পর্কে আলোচনা করবো যা তোমাদের ইংরেজি ভাষা চর্চাকে বেগবান করবে। ইংরেজিতে দক্ষতা অর্জনে
grammar ও vocabulary চর্চা অত্যন্ত প্রয়োজন। আজ আমরা কয়েকটি ইংরেজি শব্দ জানবো। তোমরা তোমাদের খাতায় অর্থসহ এই শব্দগুলো লিখে নিবে। এই শব্দগুলোর বানান ও অর্থ মনে রাখতে পারলে ইংরেজিতে freehand writing অনেক সহজ হবে।
Decade (ডিকেড)- দশক
Library (লাইব্রেরী)- গ্রন্থাগার
Dawn (ডাউন)- ভোর
Dusk (ডাস্ক)- সন্ধ্যা
Pollution ( পোলুশনশন)- দুষণ
Entirely (এনটায়ারলি)- সম্পূর্ণভাবে
Eminent (এমিনেন্ট)- বিশিষ্ট
Deteriorate ( ডেটেরিওরেট)- অবনতি ঘটা
Abroad (এ্যাব্রোড)- বিদেশ
Foreign (ফরেন)- বিদেশি
Increase (ইনক্রিজ)- বৃদ্ধি
Decrease (ডিক্রিজ)- হ্রাস
Acknowledge (এ্যাকনলেজ)- স্বীকার করা
Adequate (এ্যডিকুয়েট) ) পর্যাপ্ত
Addicted (এ্যাডিক্টেড) ) আসক্ত
Independence (ইনডিপেনডেন্স)-স্বাধীনতা
Adulterated (এ্যাডাল্টারেটেড)- ভেজালযুক্ত
Justice (জাস্টিস)- সুবিচার
Endeavour (এনডিভারার্্)- প্রচেষ্টা
Agree (এ্যাগ্রি্্)- একমত হওয়া
Knowledge (নলেজ)- জ্ঞান
Amalgamate (এমালগ্যামেটমট্্)- একত্রিত বা মিশ্রিত করা বা হওয়া
Anarchy (এ্যানার্কি)-অরাজক
Announcement (এ্যানাউন্সমেন্ট)- ঘোষণা
Applicable (এপ্লিকেবলব-)-প্রযোজ্য
Appropriate (এ্যাপ্রোপ্রিয়েটয়ট)-)-যথাযথ
Argument (আর্গুমেন্ট)- যুক্তি িবা তর্ক
Deceive (ডিসিভসভ)-ছল করা
Calamity (ক্যালামিটি)-বিপর্যয় বা ভীষণ বিপদপদ
Disaster (ডিসেস্টারার)-)-বিপর্যয়
