মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে উচ্চ বিদ্যালয়
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
করোনায় স্কুল বন্ধ থাকার কারণে তোমরা ঘরে বসে চর্চা করো আমাদের দেয়া বাড়ির কাজগুলো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জেএসসি পরীক্ষায় ভালো ফল ও ভবিষ্যতে উচ্চতর শিক্ষার ক্ষেত্রের বিজ্ঞান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায়ভিত্তিক রচনামূলক (সৃজনশীল) প্রশ্নোত্তর তোমাদের জন্য তুলে ধরা হলো। আজ থাকছে দ্বাদশ অধ্যায়ের
“মহাকাশ ও উপগ্রহ”
ছক
কৃত্রিম উপগ্রহ
কাজ
A
সামুদ্রিক জাহাজ থেকে তেল নি:সরণের ফলে পরিবেশ দূষণ পর্যবেক্ষণ
B
২০২০ সালে অনুষ্ঠিতব্য জাপান অলিম্পিক খেলা দেখা
ক. সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কী?
খ. প্রাকৃতিক উপগ্রহ বলতে কী বোঝায়?
গ. ছকের A কৃত্রিম উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে- বর্ণনা করো।
ঘ. ছকের শুধুমাত্র B কৃত্রিম উপগ্রহটির জন্যই পৃথিবীর অন্যান্য দেশ খেলাটি দেখবে মতামত দাও।
ক. উত্তর: সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম আলফা সেন্টোরি।
খ. উত্তর: যারা প্রকৃতি সৃষ্ট এবং অন্য গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদের প্রাকৃতিক উপগ্রহ বলে। যেমন- চাঁদ পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। গ্রহদের চারপাশে জমা মহাজাগতিক মেঘ থেকে এদের সৃষ্টি।
গ. উত্তর: ছকের A কৃত্রিম উপগ্রহটি হলো পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে। এই উপগ্রহ সমুদ্রে কোথায় কোন জাহাজ থেকে তেল চুইয়ে পরিবেশ দূষণ করছে?
কোন শহরের বায়ূ দূষিত ও ময়লা,এই উপগ্রহের সাহায্যে ছবি তুলে জানা যেতে পারে। কোন মাঠে ফসল ভালো হচ্ছে, কোনো ফসলে রোগ-বালাই বা পোকা-মাকড় আক্রমণ করেছে কিনা, তা জানতে তথ্য ও ছবি এই উপগ্রহ পাঠাতে পারে। বনে কোথায় আগুন লেগেছে,কোনো জাহাজের যাত্রাপথে হিমবাহ আছে কিনা তা জানতে এই উপগ্রহ সহায়তা করতে পারে। মাটি,পানি ও বায়ু দূষণ নির্ণয়ের জন্যও এই উপগ্রহ ব্যবহার করা হয়। অর্থাত্, A উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্র ধারণ করতে পারে।
ঘ. উত্তর: উদ্দীপকে B কৃত্রিম উপগ্রহটি হলো যোগাযোগ উপগ্রহ। এ কৃত্রিম উপগ্রহটির জন্যই পৃথিবীর অন্যান্য দেশ খেলাটি দেখবে। নিচে মতামত দেওয়া হলো আমরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ বা অলিম্পিক গেইম টেলিভিশনে দেখে থাকি। অন্য দেশ থেকে বেতার সংকেত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমাদের টেলিভিশনে পৌঁছায়। যে দেশে খেলা হচ্ছে সে দেশ থেকে এরিয়েলের মাধ্যমে একটি সংকেত উপগ্রহে পাঠানো হয়। উপগ্রহ সংকেতটি পুনরায় আমাদের দেশের কোনো ডিশ এরিয়েলে পাঠিয়ে দেয়।
সেখান থেকে আমাদের টেলিভিশনে পাঠিয়ে দেয়। কৃত্রিম উপগ্রহ এখানে রিলে স্টেশনের কাজ করে। এই উপগ্রহ টেলিভিশন প্রোগ্রাম ও টেলিফোন সংবাদ পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বহন করে নিয়ে যায়। তাই একে যোগাযোগ উপগ্রহ বলে।
সুতরাং ই কৃত্রিম উপগ্রহটির জন্যই পৃথিবীর অন্যান্য দেশ খেলাটি দেখবে।
