ইত্তেফাক সংবাদদাতা রাশিদুল আলম চাঁদের দাফন সম্পন্ন

আপডেট : ১০ মে ২০২০, ২১:০২

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

ইত্তেফাকের সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা রাশিদুল আলম চাঁদের (৫৫) দুই দফা জানাজা শেষে রবিবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ মাঠে প্রথম জানাজায় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেয়। পরে দুপুর ১২টায় তার নিজ বাড়ি সংলগ্ন ইউনিয়ন পরিষদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে ব্রেইন স্ট্রোক করলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।