এই সময়ের ছড়া চৌধুরী ফেরদৌস বৈশাখ কষ্ট পাক সে কখনো চায় না, বৈশাখ ছাড়া তাই কোনো গান গায় না; কিন্তু তা ঘরে বসে, নয় কষে ধীরলয়: লোকে যদি শুনে কয়, ‘দুর্দিনে নেই ভয়?’ তাই শেষে চুপেচুপে দরজা-জানালা করে বন্ধ ছেলে মেয়ে বউ নিয়ে নন্দ নেচে-গেয়ে করছে আনন্দ।