রঙ্গরস

আপডেট : ১০ মে ২০২০, ২১:০৪

ডাক্তার : আপনার অপারেশন আমি করতে পারি, তবে আমার ফি ৫০০০ টাকা।

রোগী : আপনার ফি তো দেখছি অন্য ডাক্তারদের চেয়ে অনেক বেশি।

ডাক্তার : তাহলে আপনি অন্য ডাক্তার দিয়েই অপারেশন করান। ফি কম হবে আর সেই ফি আপনাকেও দিতে হবে না। আপনার উত্তরাধিকারী যিনি থাকবেন তিনিই দেবেন।

 

ছেলে : বাবা আমি বিয়ে করব।

বাবা : না বাবা এখন নয়, তোমার আরেকটু বুদ্ধি হোক তারপর।

ছেলে : বাবা বুদ্ধি কখন হবে?

বাবা : যখন আর তোমার বিয়ে করতে ইচ্ছে করবে না।