মুহম্মদ আনিসুল হক
১১ মে ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ২৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৭ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৬। শুভ বার :সোম ও শুক্র। শুভ রত্ন: হীরা ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো ধরনের সামাজিক সংকট দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আবেগ সংযত রাখুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় রাখুন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মাথাব্যথায় ভুগতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও যেতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ঋণগ্রস্ত হতে পারেন। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
