বরিশাল অফিস
বরিশালে ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িতদের মধ্যে রবিবার দুপুরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো জানান, বরিশাল বিভাগের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৮০০ প্যাকেট ত্রাণসামগ্রী পাঠিয়েছে। সেখান বরিশাল বিভাগের ছয় জেলার প্রতি জেলাকে ১০০ প্যাকেট করে ত্রাণ বিতরণের জন্য দেয়া হয়েছে। বাকি ২০০ প্যাকেট রবিবার বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের খেলোয়াড় ও কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়। বিতরণকালে বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসন এস এম অজিয়র রহমান, বিসিবির পরিচালক আলমগীর খান আলোসহ অন্যরা উপস্থিত ছিলেন।
