নিজেদের মধ্যে মাঠের রসায়ন ঠিক এতটাই মজবুত তাদের। অথচ দুজনের ওপেনিং জুটি শুরুর সময়কালে বোঝাপড়া বলতে গেলে ছিলই না তাদের মধ্যে। শিখর ধাওয়ান সম্পর্কে এমন তথ্য দিলেন রোহিত শর্মা। রোহিত বলেন, ‘সে (ধাওয়ান) তো একটা আহাম্মক। সে প্রথম বল মোকাবিলা করতে চায় না কখনোই। স্পিনারকে খেলতে রাজি, কিন্তু পেস বোলার খেলবে না। মাঝে মধ্যে সে খুব বিরক্তিকর। খেলার মধ্যে হয়তো আমি একটা পরিকল্পনা করলাম—এই বোলার এটা করছে, তার সঙ্গে এভাবে খেলতে হবে। সে পাঁচ সেকেন্ড পরেই এসে বলবে—আচ্ছা কি যেন বলেছিলে? ম্যাচের মধ্যখানে আপনি যখন অনেক চাপের মধ্যে, তখন একজন এমন করলে কেমন লাগে!
