লকডাউন শিথিল করা প্রসঙ্গে

আপডেট : ১০ মে ২০২০, ২১:১৭

ইতিমধ্যেই ঢাকা ও নারায়ণগঞ্জ তীব্র সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে লকডাউনের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলা ও আসন্ন ঈদের কারণে লকডাউন শিথিল করা হচ্ছে। সারা দেশকে স্বল্প, মাঝারি ও তীব্র সংক্রমিত অঞ্চলে ভাগ করে ক্রমান্বয়ে লকডাউন শিথিল করা যেতে পারে। ঢাকা ও নারায়ণগঞ্জে পণ্যপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই দুটি অঞ্চলে জনসাধারণের প্রবেশ ও বের হওয়া অন্তত ১৫ দিনের জন্য শতভাগ নিষিদ্ধ করা হলে সারা দেশের পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে। এছাড়া প্রতিটি এলাকায় তল্লাশি চালিয়ে আক্রান্ত ব্যক্তিদের খুঁজে বের করে চিকিত্সার ব্যবস্থা করতে হবে, যাতে ঐ ব্যক্তিদের দ্বারা অন্য কেউ সংক্রমিত হতে না পারে। আমরা আশা করি, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে করোনা মোকাবিলায় সঠিক পদক্ষেপ নেওয়া হবে।

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর