পেন্ডিংয়ে থাকাদের এমপিও আবেদনের সুযোগ দিন

আপডেট : ১০ মে ২০২০, ২১:১৭

গত কয়েক মাসে শূন্য পদের বিপরীতে যোগদানকৃত ও মামলা-মোকদ্দমায় পেন্ডিং-এ থাকা কয়েক শ শিক্ষক-কর্মচারী করোনা ও সার্ভার জটিলতায় এপ্রিল মাসের নির্ধারিত এমপিও-র জন্য আবেদন করতে পারেননি। তাছাড়া আবেদনের ত্রুটি থাকার কারণে অনেক শিক্ষকের এমপিও আবেদন বাতিল হয়। লকডাউন কিছুটা শিথিল হলে শিক্ষা মন্ত্রণালয় নতুন এমপিওভুক্ত শিক্ষকদের আবেদনের সুযোগ দিলেও পেন্ডিং-এ থাকা শত শত শিক্ষকের আবেদনের কোনো সুযোগ রাখা হয়নি। এমপিওযোগ্য এসব শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন। এ ব্যাপারে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে জুনের এমপিও-র জন্যে অপেক্ষা করতে বলা হয়। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মে মাসের এমপিও মিটিংয়ের আগে পেন্ডিং-এ থাকা শত শত শিক্ষক-কর্মচারীকে এমপিও আবেদনের সুযোগ দিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সোহেল রানা

ট্রেড-ইন্সট্রাকটর, জাহাঙ্গীরগাঁতী চকসরাপপুর বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, তাড়াশ, সিরাজগঞ্জ