মৃত্যুবার্ষিকী

আপডেট : ১০ মে ২০২০, ২১:৫৪

মো. সেকান্দর আলী

ষাটের দশকের বরেণ্য শিক্ষক মওলানা মো. সেকান্দর আলীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯২ সালের এইদিনে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুত্ফুর রহমানের পিতা। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনার কারণে বড়ো আয়োজন করতে না পারায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমের স্ত্রী ও ছেলে-মেয়েরা।