অনলাইনে কেনাকাটার সাইট ‘অথবা ডটকম’ (www.othoba.com) থেকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য অর্ডার করলেই মূল্যছাড় পাচ্ছেন ক্রেতারা। করোনা ভাইরাসের এ ক্রান্তিকালে ও রমজানকে কেন্দ্র করে ক্রেতাদের ঘরে বসে কেনাকাটায় উত্সাহ দিতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ‘অথবা ডটকম’ এর হেড অব বিজনেস মাহমুদুল হক উল্লাস বলেন, অথবা ডটকমে বর্তমানে চাল, ডাল, তেলসহ ২ হাজারের অধিক খাদ্যপণ্য রয়েছে। এর মধ্যে চাল, ডাল, তেল, গুঁড়ো দুধ, মসলাসহ শতাধিক পণ্যের ওপর দেওয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়। জিপি স্টার গ্রাহকরা পণ্য কিনলে অতিরিক্ত ৫ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন। ইউসিবি, এমটিবি এবং এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করলে থাকছে ৫ থেকে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া ক্রেতা যদি পণ্যের ওপর কোনো মূল্যছাড় না পান সেক্ষেত্রে তার কেনাকাটার ওপর সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। এ অফার চলবে ৩১ মে পর্যন্ত। আমরা ৪৮ ঘণ্টার মধ্যে গ্রোসারি পণ্য সরবরাহের চেষ্টা করছি। মিঠাই ও টেস্টিট্রিট এর পণ্যের ক্ষেত্রে অর্ডারের দিনেই ডেলিভারি দেওয়া হচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি
