গত অর্থবছরে এমিরেটস গ্রুপের মুনাফা কমেছে ২৮ শতাংশ

আপডেট : ১০ মে ২০২০, ২১:৫৬

গত ৩১ মার্চ সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে এমিরেটস এয়ারলাইন ২৮ কোটি ৮ লাখ মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। এটি পূর্ববর্তী বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। অন্যদিকে এমিরেটস এয়ারলাইন, ডানাটা ও তাদের সাবসিডিয়ারিগুলোর সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপের অর্জিত মুনাফা গত বছরের তুলনায় ২৮ শতাংশ হ্রাস পেয়ে ৪৫ কোটি ৬ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল রবিবার দুবাইয়ে এমিরেটস গ্রুপের ২০১৯-২০ আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে গ্রুপটি এই নিয়ে উপর্যুপড়ি ৩২ বছর মুনাফা অর্জন করেছে। গ্রুপের রাজস্ব আয় ৫% কমেছে, যার কারণ হিসেবে প্রথম কোয়ার্টারে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে বন্ধ থাকা এবং চতুর্থ কোয়ার্টারে করোনা মহামারির ফলে উড্ডয়ন ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বছরের শেষে গ্রুপের রাজস্ব আয় ছিল ২৮.৩ বিলিয়ন মার্কিন ডলার।

এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম বলেন, ‘আমরা ধারণা করছি যে ভ্রমণ চাহিদা মোটামুটি স্বাভাবিক হতে কমপক্ষে ১৮ মাস সময় লাগবে।’—প্রেস