রমজানে হতদরিদ্রদের মধ্যে ডিএসসিসির খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ

আপডেট : ১০ মে ২০২০, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

পবিত্র রমজান উপলক্ষ্যে অসহায় হতদরিদ্র ছিন্নমূল ১ লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে গতকাল রবিবার নগর ভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক অঞ্চল ১, অঞ্চল ৩ এবং অঞ্চল ৪ এর মোট ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর-প্রতিনিধিদের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেন। প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩ প্যাকেট হিসেবে ৭৫টি ওয়ার্ডেই এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।