ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলুর উদ্যোগে ত্রাণ বিতরণ

আপডেট : ১০ মে ২০২০, ২২:৪৩

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে গতকাল বিকালে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু। এসময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, ধাওয়া ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।