করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র চাষি ও খামারি থেকে শুরু করে বাণিজ্যিক উদ্যোক্তাদের সকল প্রকার ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক প্রণোদনা, স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান, কারিগরি সহায়তা এবং মত্স্য ও প্রাণী খাদ্যে ভর্তুকি দেওয়া হবে বলে তিনি জানান। গতকাল রবিবার রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে মাঠ পর্যায়ের মত্স্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে করোনা পরিস্থতিতে করণীয় বিষয়ে এক মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
