ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

আপডেট : ১১ মে ২০২০, ০০:৪৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার থেকে রবিবার বিকাল পর্যন্ত এই রোগীদের মৃত্যু হয়েছে। এরা হলেন মুন্সীগঞ্জের শ্রীনগরের মিন্টু (৫৫), ঢাকার বংশালের কামাল হোসেন (৫৫), ব্রাহ্মণবাড়িয়ার হিম্মত আলী (৭০), সুশান্ত রায় (৫৫), নারায়ণগঞ্জের ছায়েতুন নেসা (৬০), বাগেরহাটের নূরুল ইসলাম (৪০), বংশালের এ এইচ এ রহমান (৬৮) ও খিলগাঁও তিলপাপাড়ার জাকির হোসেন (৪০)।