সৈয়দ মহীউদ্দিন মনসুর
ইঞ্জিনিয়ার সৈয়দ মহীউদ্দিন মনসুর (৭৮) আজ ঢাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। পঞ্চাশের দশকে দৈনিক ইত্তেফাকে কচি-কাঁচার আসরের যাত্রা শুরুর সময়ে দাদাভাই রোকনুজ্জামান খান সদস্য সংগ্রহে লটারির আয়োজন করেছিলেন। সৈয়দ মহীউদ্দিন ছিলেন লটারিতে বিজয়ী ১ নম্বর সদস্য। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সাভারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আব্দুল কাইয়ুম
কুমিল্লার মনোহরগঞ্জের দিশাবন্দ নিবাসী আব্দুল কাইয়ুম (৭৩) শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের চাচা। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার সকাল ৯টায় মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
