ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় নিহত ২, আহত ৫

আপডেট : ১১ মে ২০২০, ১৮:৩৯

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ধুলিয়াপাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দু’জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলো, মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল ( ৩৮ ) ও লোকমান মন্ডলের ছেলে অভি মন্ডল ( ২২ )।  সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার কুদ্দুস খার সমর্থকরা প্রতিপক্ষ  মকবুল হোসেন সমর্থক  লোকমান মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা করে। তারা কুপিয়ে অভি ও লাল্টুসহ  কয়েক জনকে আহত করে। তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু ও অভিকে মৃত ঘোষণা করেন। 

ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, ওই গ্রামে দুটি সামাজিক দল আছে। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। এ নিয়ে আগেও মামলা আছে। পুলিশ সুপার  আরো জানান, তিনিসহ পুলিশের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

ইত্তেফাক/এসআই