সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুল হাসান লিংকন চাঁপাই নবাবগঞ্জ জেলার সন্তান। তিনি বন্ধুদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডি ও ঝিগাতলা এলাকায় প্রথম রমজান থেকে পথচারীদের উদ্দেশ্যে ইফতারির আয়োজন করে চলেছেন। ১৫ রমজান শেষে ৩ হাজারেরও অধিক অসহায় মানুষের মাঝে তিনি খাবার বিতরণ করেছেন। তার এই উদ্যোগ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মনে নাড়া দিয়েছে এবং অনেকেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। কামরুল বলেন, আমার বন্ধু ও ভাইয়েরা দেশ-বিদেশ থেকে অর্থ দিয়ে আমাকে সহযোগিতা করছেন। আমি এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ। ১৬ রমজান থেকে প্রতিদিন ৩০০ প্যাকেট ইফতারি বিতরণ চলছে।
