লা রিভ এবার তাইওয়ান, হংকং ও মালয়েশিয়ায়

আপডেট : ১১ মে ২০২০, ২০:১১

 

আর্ন্তজাতিক অঙ্গনে দেশের ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভের যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে, সিঙ্গাপুরে। লাজাদা অনলাইন এবং ইসেতান ও মেট্রোর মতো বিখ্যাত মাল্টিব্র্যান্ড স্টোরে ‘শপ ইন শপ’ মডেলে যাত্রা শুরু করে লা রিভ। এবার যাত্রা শুরু করেছে তাইওয়ান, হংকং ও মালয়েশিয়ায়। এশিয়ার জনপ্রিয় অনলাইন ফ্যাশন পোর্টাল Zalora.com.my-এর মাধ্যমে আন্তর্জাতিক বিপণনে নতুন মাইলফলক স্থাপন করল ব্র্যান্ডটি। এ বিষয়ে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ২০০৯ সাল থেকে আমরা চেষ্টা করেছি দেশি পোশাকে আন্তর্জাতিক ট্রেন্ডের সংমিশ্রণে লা রিভের নিজস্ব ফ্যাশন স্টাইল তৈরি করতে। বর্তমানে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের পাশাপাশি তাইওয়ান, হংকং ও মালয়েশিয়ার ফ্যাশনপ্রেমীরাও আমাদের স্টাইলগুলো খুবই পছন্দ করেছেন। আন্তর্জাতিক ফ্যাশনজগতে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ এক দারুণ অনুপ্রেরণা।