আসছে ঈদে পরিবারের সদস্যদের জন্য আপনি ঘরেই রান্না করুন মজাদার খাবার। ঈদের খাবারের চার পদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী সাবিনা ইয়াসমিন জেসিকা
চিকেন দম বিরিয়ানি
উপকরণ :বোনলেস চিকেন ৫০০ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী, শাহী জিরা ২ টিএসপি, এলাচ ৪/৫ টি, দারচিনি ১টি, হলুদ ১-১/২ টিএসপি, মরিচ ১ টেবিল চামচ, জয়ত্রী গুঁড়া ১ চিমটি, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ২টি, পেঁয়াজ বেরেস্তা ৩/৪ কাপ, পুদিনা পাতা ১ কাপ, টক দই ১-১/২ কাপ, তেল ১/৪ কাপ ও বাসমতি চাল ২ কাপ।
প্রণালি :চাল বাদে বাকি সব উপকরণ দিয়ে চিকেন ভালোভাবে মেরিনেট করতে হবে। এখন একটি পাত্রে তিন লিটার পানি, ৩-৪টি এলাচ, ১টি কাঁচামরিচ ফুটাতে হবে। পানি ফুটে উঠলে চাল দিয়ে ২/৩ মিনিটের জন্য বয়েল করে পানি ঝাজিয়ে নিতে হবে। (পানি আলাদা পাত্রে রাখুন) একটি হাড়িতে অল্প চাল বিছিয়ে তার উপর চিকেন দিয়ে লেয়ার করে এর উপর বাকি চাল দিয়ে দিতে হবে। চাল সিদ্ধ করা পানি ১ কাপ দিয়ে হাড়ির মুখ ভালোভাবে বন্ধ করে দিন। বিরিয়ানি রান্না হতে ১৫ মিনিট লাগবে। মনে রাখবেন, প্রথম দুই মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে। ১৫ মিনিট পর হয়ে যাবে চিকেন দম বিরিয়ানি। এবার গরম গরম পরিবেশন করুন।
কাচ্চি বিরিয়ানি
উপকরণ :মাংস ১ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, বিরিয়ানি মসলা ২ টেবিল চামচ, চাল ১ কেজি, রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, টক দই আধা কাপ, পেপে বাটা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, ঘন দুধ ১ কাপ, ঘি আধা কাপ, তৈল ১ কাপ, পেয়াজ বেরেস্তা আধা কাপ, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৩ টুকরা, শাহী জিরা আধা চা চামচ, কেওরা এসেন্স আধা চা চামচ, টমেটো সস আধা কাপ, মাওয়া ১/২ কাপ ও আলু ২ কাপ।
প্রণালি :মাংস না ধুয়ে ৩ টেবিল চামচ লবণ মাখিয়ে রাখতে হবে ২ ঘণ্টা। এবার মাংস ভালো করে ধুয়ে নিয়ে সব বাটা মশলা, পেঁয়াজ বেরেস্তা, দারুচিনি এলাচ, শাহী জিরা, কেওরা, টক দই, টমেটো সস দিয়ে মাখিয়ে রাখতে হবে ২ঘণ্টা। হাড়িতে ১৫ কাপ পানি দিয়ে চুলায় দিতে হবে। পানি ফুটে উঠলে ২ টেবিল চামচ লবণ ও ২টা তেজপাতা দিয়ে চাল আধা সিদ্ধ করতে হবে। চাল ঝরানো গরম পানিট রেখে দিতে হবে। আলাদা হাড়িতে ১ কাপ তেল খুব ভালো করে গরম করে মাখানো মাংস দিয়ে চুলা বন্ধ করে নাড়তে হবে ৫ মিনিট। এবার আলাদা হাড়িতে ১ কাপ সিদ্ধ ভাত নিয়ে এর উপর সম্পূর্ণ মাংস দিতে হবে। এবার এর উপর আলু দিতে হবে। বেশি অর্ধেক সিদ্ধ ভাত দিব। এর মাওয়া দিতে হবে। সম পরিমাণে দুধ ও ঘি দিতে হবে। সবশেষে বাকি ভাতটা দিতে হবে। এবার ২ কাপ গরম পানি ও বাকি দুধ ও ঘি দিতে হবে। ফয়েল পেপার দিয়ে হাড়ির মুখ আটকে দিতে হবে। ৫ মিনিট সরাসরি জ্বাল দিয়ে ৩ ঘণ্টা দমে রাখতে হবে।
আলু তৈরি :প্যানে ২ টেবিল চামচ তৈল দিয়ে আলু দিতে হবে। আধা চা চামচ লবণ, ১ কাপ পানি, ১/৪ চা চামচ এগ ইয়েলো কালার দিতে হবে। আলু সিদ্ধ হয়ে তেল উঠলে ভেজে নিতে হবে।
ছানার চমচম
উপকরণ :ছানা ২ কাপ, চিনি ২ চা চামচ, ময়দা ২ টেবিল চামচ ও বেকিং পাউডার এক চিমটি।
সিরাপ তৈরির উপকরণ :চিনি ৩ কাপ ও পানি ৮ কাপ।
প্রণালি :ছানা ভালো করে মোথে নিয়ে তার মধ্যে শুকনা উপকরণ সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ছানা মিষ্টির আকার দিতে হবে। সবগুলো মিষ্টি বানানো হলে ফুটন্ত সিরায় এক সাথে ঢেলে দিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ১০ মিনিট জাল করার পর চুলার আঁচ মিডিয়াম করে আরো ১ ঘণ্টা ৪৫ মিনিট জাল করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে ১ কাপ করে ফুটন্ত গরম পানি দিতে হবে। দুই ঘণ্টা পর চুলা বন্ধ করে মিষ্টিগুলো ৪ ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে।
চিকেন ঘি রোস্ট
উপকরণ :চিকেন ৫০০ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ১/২ চা চামচ ও টক দই ১/২ কাপ। সব উপকরণ দিয়ে চিকেন মেরিনেট করে রাখতে হবে প্রায় ৩০ মিনিট।
রোস্ট মসলা :শুকনো মরিচ ৫টি, গোল মরিচ ৬-৭টি, ধনিয়া ২ টেবিল চামচ, জিরা ১/২ টেবিল চামচ, মৌরি ২ চা চামচ, রসুন ৪ কোয়া, আদা কুচি ২ টেবিল চামচ ও লেবুর রস ১ টেবিল চামচ। শুকনো উপকরণগুলো টেলে তার সাথে আদা, রসুন ও লেবুর রস মিশিয়ে নিয়ে পেস্ট বানাতে হবে। প্যানে ১/৪ কাপ ঘি দিয়ে তাতে বানিয়ে রাখা রোস্টের মশলা দিয়ে ভালো করে কষিয়ে চিকেন দিয়ে ২০-২৫ মিনিট ঢেকে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
