হকির ১০০ জনকে সহযোগিতা দেওয়া হবে

আপডেট : ১১ মে ২০২০, ২০:২২

স্পোর্টস রিপোর্টার

হকিতে যেসব দুস্থ খেলোয়াড়-কোচ রয়েছেন তাদেরকে সহযোগিতা করতে অর্থ সংগ্রহ করেছে হকি ফেডারেশন। নিজেদের মধ্যে সংগৃহীত অর্থ ফেডারেশনে জমা করেছে। গতকাল দুপুরে ফেডারেশন সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত আনুষ্ঠানিকভাবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের কনফারেন্স রুমে চেক তুলে দিয়েছেন কর্মকর্তাদের হাতে। কর্মকর্তাদের  মধ্যে ফেডারেশনসহ সভাপতি আব্দুর রশিদ সিকদার দিয়েছেন আড়াই লাখ টাকা। এই তহবিল  থেকে প্রথম ধাপে ৫০ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। জাতীয় দলের দুুই খেলোয়াড়সহ নারী খেলোয়াড়, জুনিয়র খেলোয়াড়দের নিয়ে তালিকা করা হয়েছে। পরবর্তী ধাপে আবার তহবিল সংগ্রহ করে দ্বিতীয় ধাপে সহযোগিতা করার কথা জানিয়েছে হকি ফেডারেশন। ফেডারেশন  থেকে আরো একটি ৫০ জনের পৃথক তালিকা করে ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে তারা ১ হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দেবে।