জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগরে রবিবার রাতে কালবৈশাখী ঝড়ে খেতের পাকা ধান ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে বিনষ্ট হয়েছে খেতে কেটে রাখা ধান। এছাড়াও ঝড়ে খেতের কলাগাছ ভেঙে পড়েছে, খিরা, তরমুজ ও সবজি খেতেরও ক্ষতি হয়েছে। উপজেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের শুকুর আলী জানান, নিচু এলাকার জমিতে খেতে রাখা ধান পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত এ পানি সরে না গেলে খেতেই ধান কলিয়ে চারা গজিয়ে যাবে। উথলীর আবজালুর রহমান জানান, ঝড়ের তাণ্ডবে বাগানের গাছের আম ব্যাপকভাবে ঝরে পড়েছে।
