পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় সোমবার ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নিরতি বালা (৫৫)। তিনি উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের শিয়ালপাড়া গ্রামের সুকান্ত বর্মনের স্ত্রী।
ঝলইশালশিরী ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মালগাড়ী ট্রেনে কাটা পড়ে ঐ নারী মারা যান। ঘটনাস্থলে গিয়ে বোদা থানা পুলিশ ও বাংলাদেশ রেলওয়ের দিনাজপুর জিআরপি পুলিশকে খবর দিয়েছি। তবে এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
