শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় দুই জন নিহত

আপডেট : ১১ মে ২০২০, ২১:০৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার প্রতিপক্ষের হামলায় দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। নিহতরা হলেন—মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৩৮) ও লোকমান মন্ডলের ছেলে অভি মন্ডল (২২)। 

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে দুটি সামাজিক দলের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা ছিল। ঘটনার দিন কুদ্দুস খায়ের সমর্থকরা প্রতিপক্ষ মকবুল হোসেন সমর্থক লোকমান মন্ডলের বাড়িতে হামলা চালায়। তারা কুপিয়ে অভি ও লাল্টুসহ  কয়েকজনকে আহত করে। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক লাল্টু ও অভিকে মৃত  ঘোষণা করেন। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।