মুহম্মদ আনিসুল হক
১২ মে ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৮ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: পোখরাজ ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। রিপুকে সংযত রাখুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বন্ধুদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যক্তিত্ববোধ বজায় রাখুন। কোনো বিশেষ রঙের প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের কারো সহযোগিতা নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে।
