কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে হওয়া কিছু সহিংস ঘটনা ছাড়া দেশজুড়ে শান্তিপূর্ণভাবে বিপুল উত্মসাহে শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন ও তার আগের রাতে ১৫ জেলায় মোট ১৯ জনের নিহত হবার খবর পাওয়া গেছে যাদের মধ্যে ৯ জন আওয়ামী লীগের কর্মী সমর্থক। এর বাইরে বিএনপি সমর্থিত ৩ জন নিহত হয়েছে। একজন আনসার সদস্য। বাকিরা সাধারণ লোক। এসব ঘটনায় আহত হয়েছে দেড় শতাধিক। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা জানান, উল্লেখিত ঘটনাগুলো ছাড়া দেশের সবগুলো সংসদীয় আসনেই শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগরীর হাড়িনাল এলাকায় রবিবার দুপুরে নির্বাচনী সহিংস ঘটনায় যুবলীগ নেতা নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। নিহতের নাম মোঃ লিয়াকত হোসেন (৪০)। তিনি শহরের কাজী আজিম উদ্দিন কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের বড় ভাই। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ রফিজ উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে ৪০-৫০ জনের একদল যুবক লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে মহানগরের গাজীপুর সরকারি মহিলা কলেজ গেইট, কাজী আজিম উদ্দিন কলেজ ও আশেপাশে এলাকায় হাঙ্গামা ও ত্রাস সৃষ্টি করে। পরে তারা পার্শ্ববর্তী হাড়িনাল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দে র বাইরে বসে থাকা আওয়ামী নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।
রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বেশ কয়েকটি কেন্দে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কাউখালী উপজেলার কাশখালীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের পর বিএনপির অতর্কিত হামলায় গতকাল সকালে ঘাঘড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাশির উদ্দিন নিহত হয়েছেন। রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবীর জানান, কাশখালী কেন্দে যাওয়ার সময় বাছির তার দুই সঙ্গীকে নিয়ে বিএনপির কর্মীরা গতিরোধ করে হামলা চালায়। পরে এ ঘটনার জের ধরে দুপক্ষ এসে আবার সংঘর্ষে লিপ্ত হলে প্রায় ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত বাছির ও আসলামকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে ডাক্তার বাছিরকে মৃত ঘোষনা করে।
চৌমুহনী ( নোয়াখালী ) সংবাদদাতা: বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী -৩ বেগমগঞ্জ আসনে সকাল থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চললেও ১১টার সময় বি এন পি- জামায়াতের বিপুল সংখ্যক নেতা কর্মী অতর্কিতভাবে হামলা করে তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে হামলা চালিয়ে ভোট বাক্স ভাংচুর, প্রিসাইডিং পুলিং অফিসারদেরকে মারধর করে বের করে দেয় ও ব্যালট পেপার তছনছ করে। এ সময় আনসার সদস্য নুরনবী হেঞ্জু ( ৪০ ) বাধা দিলে হামলাকারীরা তাকে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ওই কেন্দে র ভোট গ্রহন স্থগিত করে দেয়া হয়।
ষ্টাফ রিপোর্টার, বগুড়া ও কাহালু সংবাদদাতা:একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ করে বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনের কাহালু উপজেলার পল্লীতে রবিবার বেলা ১১টায় প্রতিপক্ষের হামলায় আওয়ামীলীগের একজন কর্মী নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছে।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা:কক্সবাজারের পেকুয়া উপজেলা রাজাখালী মাতবর পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংর্ঘষে আবদুল্লাহ আল ফারুক (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ২ জন। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আবু তালেব (৩৮) ও আবু নাসের (৩৫) মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষ হয়।
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর ৩ সদর আসনের চন্দ গঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে শনিবার মধ্যরাতে দূর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবক মারা গেছে। গুলিতে স্থানীয় রাকিব হোসেন ও জহির নামের দুই ছাত্রলীগ নেতা আহত হন। তাদের সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। নিহত যুবক মহাজোটের কর্মী হিসেবে দাবী করছেন আওয়ামীলীগ নেতারা।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার চান্দিনায় পুলিশের গুলিতে মজিব (৩৫) নামে একজন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে আরও দুই জন। রবিবার সকাল ১১টায় পৌর এলাকার ৪নং ওয়ার্ড পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দে এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের সুজাত আলীর ছেলে।
ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি:গতকাল রবািবর ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত ও পুলিশসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। নিহত ইসরাইল (১৯), রাজঘর গ্রামের সায়েদুল ইসলামের পুত্র। সে পেশায় রাজমিস্ত্রি। সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও মহাজোট প্রার্থী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী রাজঘর ভোট কেন্দ পরিদর্শনে গেলে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ির পেছনের কাঁচা ভেঙ্গে ফেলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাটিপেটা ও গুলি নিক্ষেপ করেন। এসময় ওই যুবক নিহত হয়। অন্যদিকে চারজন গুলিবিদ্ধ হয়।
নাটোর প্রতিনিধি: ভোট দেয়াকে কেন্দ করে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ভোটের দিন সকাল সাড়ে ১১ টার দিকে সমসখলসী ভোট কেন্দে র কাছেই ঘটনাটি ঘটে। নিহত হোসেন আলী সমসখলসী গ্রামের ওয়ারেস উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী নিহত হোসেন আলীর স্ত্রী ইয়ার জান জানান, তার স্বামী হোসেন আলীর সাথে ভাতিজা রতন আলীর পারিবারিক কোন দ্বন্দ্ব ছিল না। তবে চাচা আওয়ামী লীগ সমর্থক হলেও ভাতিজা রতন ছিল বিএনপি সমর্থক। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া না দেয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব র্িছল। রোববার সকালে চাচা হোসেন আলী ভোট কেন্দ্র থেকে বাড়ির ফেরার পথে ভাতিজা রতন আলী হঠাত্ করেই তার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। এতে হোসেন আলী মারাত্মক ভাবে আহত হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিত্সারত অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা:সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাট ঘোরজানে পুলিশের ধাক্কায় আতঙ্কিত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। নিহত লাভলু মিয়া (৪৫) মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক। চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব আলী সরকার জানান, রোববার সকালে লাভলু মিয়া হাট ঘোরজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দে ভোট দিতে গেলে হঠাত্ বিশৃঙ্খলা হয়। তখন দায়িত্বরত পুলিশ তাকে সজোরে ধাক্কা দিলে দৌড়ে পালাতে গিয়ে আহত হয়ে মারা যান।
স্টাফ রিপোর্টার, রাজশাহী:রাজশাহীর মোহনপুর ও তানোরে পৃথক নির্বাচনী সংঘর্ষে দুই আওয়ামী লীগ কর্মী মেরাজুল ইসলাম (২৩) ও মোজাফে্ফরুল হক (৪২) নিহত হয়েছেন। রবিবার দুপুরে ভোট গ্রহণ চলাকালে বিএনপির কর্মীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া রাজশাহীতে ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন আসনে নির্বাচনী সহিংসতায় দুপুর পর্যন্ত অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার পাকুড়িয়া হাইস্কুল কেন্দে র সামনে আওয়ামী লীগের কর্মী মেরাজুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। অন্যদিকে, রাজশাহী-১ আসনের তানোর উপজেলার মোহাম্মদপুর হাইস্কুল কেন্দে ভোট দিতে গিয়ে বিএনপির কর্মীদের লাঠির আঘাতে মোজাফে্ফরুল হক নিহত হয়েছেন।
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-৩ (শিবপুর) আসনের মো. মিলন মিয়া (৪৫) নামে আওয়ামী লীগের এক নির্বাচনি এজেন্টকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে নরসিংদী-৩ (শিবপুর) আসনের কুন্দারপাড়া কেন্দে র অদূরে এ হত্যার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। ওসি জানান, রবিবার দুপুর ১২টার দিকে নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকার কুন্দারপাড়ার ভোট কেন্দ্রের অদূরে গন্ডগোল দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে মো. মিলন মিয়া (৪৫) এর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) সংসদীয় আসনের নাঙ্গলকোট উপজেলা এলাকায় বাচ্চু মিয়া (৫০) নামে একজনকে হেলমেট পরা সন্ত্রাসীরা হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই উপজেলার বটতলী ইউনিয়নের মোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে র অদূরে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে ভোট দিতে যাচ্ছিলেন বাচ্চু মিয়া। কেন্দে র অদূরে একদল সন্ত্রাসী তাকে কেন্দে যেতে বাঁধা দেয়। এসময় বাঁধা উপেক্ষা করে কেন্দে যেতে চাইলে বাচ্চু মিয়াকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে নাঙ্গলকোট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
চট্টগ্রাম অফিস:বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় ৩ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পটিয়া উপজেলায় (চট্টগ্রাম-১২) প্রতিপক্ষের হামলায় এক শিক্ষার্থীসহ দু‘জন নিহত এবং বাঁশখালি উপজেলায় (চট্টগ্রাম-১৬) কেন্দ দখল নিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। নিহত আহমদ কবিরকে জাতীয় পার্টির কর্মী দাবি করে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী ওই আসনে পুনঃনির্বাচন দাবি করেছেন। এছাড়া, গতকাল পটিয়ার জিরি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবু সাদেক নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার কুসুমপুরা এলাকায় প্রতিপক্ষের হামলায় দিল মোহাম্মদ নামে এক যুবলীগ কর্মী নিহত হয়। সীতাকুন্ডে (চট্টগ্রাম-৪) বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর ভাই ইসহাক কাদের চৌধুরী ভোট দিতে গিয়ে ককটেল হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
রংপুর অফিসঃ লালমনিরহাট জেলার -৩ আসনের (সদর) রাজপুর ইউনিয়নের তিস্তা নদীর চর পাগলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে তোজাম্মেল হোসেন (৬০) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। রাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডেরর সদস্য শাহজাহান আলী জানান, দুপুর ১টার দিকে তোজামম্মেল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকাল ৩টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি। পেশায় দিনমজুর তোজাম্মেল ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার চার ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
যশোর অফিস:যশোরের অভয়নগরে দুষ্কৃতকারীদের হামলায় এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। নিহত শামসুর রহমান (৬৫) উপজেলার বর্ণি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য। অভয়নগন থানার ওসি আলমগীর হোসেন জানান, সকাল পৌনে ৮টার দিকে শামসুর রহমান বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে পাথালিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দে যাচ্ছিলেন। পথিমধ্যে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে মারধোর করে। কিন্তু তিনি হাসপাতালে চিকিত্সা না নিয়ে বাড়িতে ফিরে চিকিত্সা করাচ্ছিলেন। এ অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।
