মাদারীপুরের শিবচরে ৬ বারের সফল সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ও কাঁঠালবাড়ি-শিমুলীয়া নৌরুটের বন্ধ থাকা প্রায় ২ শতাধিক লঞ্চ-স্পিডবোটের চালক-শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শামসুদ্দিন খান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান (আতাহার), উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী, পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হাওলাদারসহ আরো অনেকেই।
এনিয়ে চীফ হুইপের পক্ষ থেকে উপজেলার ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রায় ৭০ হাজার প্যাকেট খাবার সহায়তা প্রদান করা হলো।
ইত্তেফাক/এমআর
