কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে মালবাহী ট্রেনের ধাক্কায় মো. টিটু ভূঁইয়া (৩০) নামের এক সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘোড়াশাল রেলওয়ে সেতুর অদূরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর আহমেদুল কবির।
