আনোয়ার হোসেন মঞ্জু প্রায় ১ লাখ ৮০ হাজার ভোটে নির্বাচিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৯

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ১,৭৯,৪৮৩ ভোট পেয়ে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানি) আসনে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। এরমধ্যে তিনি ভাণ্ডারিয়া উপজেলায় ৯৫,০৮৯ কাউখালী উপজেলায় ৪২,০৪৪ এবং ইন্দুরকানি উপজেলায় ৪২,২৯৬ ভোট পেয়েছেন।  এ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরান পেয়েছেন ৬,৩৮৪ ভোট। তিন উপজেলার নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

১৪ দলীয় জোটের শরীক জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ নিয়ে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন।