এক দিনে আক্রান্ত ১ হাজার ছাড়াল

আপডেট : ১১ মে ২০২০, ২২:২৭

দেশে এক দিনে রেকর্ড ১ হাজার ৩৪ জনের মধ্যে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৬৯১ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩৯ জন। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গতকাল সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার ১০ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। গত দুই মাসে আর কখনো এক দিনে এত রোগী বাংলাদেশে শনাক্ত হয়নি। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন, এ নিয়ে মোট ২ হাজার ৯০২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পাঁচ জন পুরুষ, ছয় জন নারী। তাদের মধ্যে এক জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, এক জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, চার জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এরমধ্যে আট জন ঢাকা বিভাগের, দুই জন চট্টগ্রাম এবং এক জন রংপুর বিভাগের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯০২ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, আক্রান্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ১৮ দশমিক ৫২ শতাংশ, আর মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬২ জন          পুলিশ সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫৬ জন। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৮১০ জন। রবিবার এ সংখ্যা ছিল ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি। কোয়ারেন্টাইনে থাকা পুলিশের সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়েছে। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন সাত পুলিশ সদস্য। পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরো ১ হাজার ১০৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায়  কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৮০৩ জনকে। এ পর্যন্ত ১৬৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের সু?চি?কিত্সা নি?শ্চিতকল্পে কেন্দ্রীয় পু?লিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট বেসরকা?রি ইমপালস হাসপাতাল আক্রান্ত পুলিশ সদস্যদের চি?কিত্সার জন্য প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে সেখানে চিকিত্সা শুরু হয়েছে। ছয়?টি বিভাগীয় শহরে হাসপাতাল ভাড়া করে সেখানেও প্রয়োজনীয় সুবিধা যুক্ত করা? হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭টি ল্যাবে ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন যুক্ত হয়েছে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের ল্যাব। আরো কয়েকটি ল্যাব সংযোজনের কাজ প্রক্রিয়াধীন। দুই-চার দিনের মধ্যে আরো ল্যাব সংযোজন করা সম্ভব হবে। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ২৯ হাজার ৮৬৫টি। গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, করোনায় বিগত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। ৫ হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরো ৮৮৭ জনের দেহে, যা সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সেই হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমলেও হয়েছে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। বুলেটিনে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৮৩ জনকে, বর্তমানে আইসোলেশনে আছেন মোট ২ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬২ জন এবং এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ১ হাজার ১৭৬ জন।