সিলেট অফিস
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারীরা সিলেটের টিলা গড়ে অবস্থিত সরকারি প্রজনন কেন্দ্রের পাঠা (ছাগল) খাওয়ার আবদার করলে জেলা প্রাণিসমপদ কর্মকর্তা কাজী আশরাফুল সেই আবদার রক্ষা না করায় তাকে ব্যাপক মারধর ও লাঞ্ছনা করে। আশরাফুল ইসলামকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খাওয়ার জন্য ছাগল না দেওয়ায় কয়েক জন লোক প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হাতাহাতি করেছে। ঐ অফিসের কর্মকর্তারা লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
সূত্র মতে রঞ্জিত সরকার নাকি ঐ প্রজনন কেন্দ্রের পাঠা নিয়ে আসার জন্য তার অনুসারীদের পাঠিয়েছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ে দুপুরে। আর তখুনি হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) কাজী আশরাফুল ইসলাম। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা রনজিত সরকার বলেন, ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে একটা সমস্যা হয়েছে শুনে আমি সেখানে যাই এবং বিষয়টি শেষ করে দিচ্ছি।
