করোনার ভ্যাকসিন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ৭ থেকে ৮টি সংস্থা

আপডেট : ১২ মে ২০২০, ১২:৪৫

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য বিশ্বের শীর্ষ সাত থেকে আটটি সংস্থা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম  গ্যাব্রিয়েসাস । সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।

সংবাদ সম্মলেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানায়, করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ খুব দ্রুতভাবে করা হচ্ছে। আর এই ভ্যাকসিন তৈরির জন্য সদস্য দেশগুলোকে আরো বেশি অর্থায়নের আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম  গ্যাব্রিয়েসাস।

জানা গেছে, করোনার ভ্যাকসিন তৈরির জন্য এ পর্যন্ত  প্রায় ৪০টি দেশের সহায়তায় আট বিলিয়ন মার্কিন ডলারের একটি ফান্ড তৈরি হয়েছে। কিন্তু এর জন্য  আরও অর্থের প্রয়োজন বলে দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

সংবাদ সম্মেলনে তেদ্রোস বলেন, আমাদের কাছে অনেক প্রার্থী রয়েছে। সাত থেকে আটটি সংস্থা আছে এখন। কিন্তু প্রথমে আমাদের কাছে শতাধিক প্রার্থী এসেছিল। আমরা তাদের প্রতি গুরুত্ব দিয়েছি যারা এই ভ্যাকসিন তৈরি করতে সক্ষম। তবে এই সাত থেকে আটটি প্রার্থী কারা সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিস্তারিতভাবে বলা হয়নি। 

ইত্তেফাক/এআর