'অযথা মৃত্যু' নিয়ে মার্কিন সিনেটকে সতর্ক করবেন ফৌসি

আপডেট : ১২ মে ২০২০, ১৩:২১

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন তুলে নিয়ে মার্কিন অর্থনীতি পুনরায় চালুর মাধ্যমে অযথা ভোগান্তি ও মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন  যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফৌসি ।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অর্থনীতি পুনরায় চালুর বিষয়ে মার্কিন সিনেটে  ড. অ্যান্থনি ফৌসিকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফৌসি জানিয়েছেন, তিনি করোনায় অযথা মৃত্যু ও ভোগান্তির বিষয়ে তিনি মার্কিন সিনেটকে সতর্ক করবেন  এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে ফৌসি বলেন, আমরা যদি আমেরিকা আবার খুলে দেই তাহলে  পুরো দেশেই আবার সংক্রমণে ঝুঁকি রয়েছে। এর পরিণতি শুধু অযথা মৃত্যু ও ভোগান্তির নয় আমরা যে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি সেটাতেও বাধা দেবে।   

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৮৮ জন। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের চেয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ গুণ বেশি। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে ৮০ হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এআর