এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রের প্রস্তুতি

আপডেট : ১২ মে ২০২০, ২০:২৭

স্বপন হালদার, প্রভাষক, ইংরেজি বিভাগ

নটর ডেম কলেজ, ঢাকা

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ

আজ আমি ইংরেজি দ্বিতীয়পত্রের প্রস্তুতি নিয়ে কথা বলবো। ইংরেজি দ্বিতীয়পত্রের দুইটি অংশ : পার্ট A তে Grammar-এ ৬০ নম্বর আর পার্ট B তে Writing-এ ৪০ নম্বর। ভালো ফলাফলের জন্য উভয় অংশের প্রতি সমান যত্ন নিতে হবে। তোমরা অনেকেই সারাবছর গ্রামারের রুলস মুখস্থ করো, কিন্তু পর্যাপ্ত অনুশীলন নাকরায় পরীক্ষার হলে রুলসগুলোকে যথার্থ ব্যবহার করতেপারো না। আবার কেবল গ্রামার নিয়ে চর্চা করতে গিয়ে তোমাদের মধ্যে অনেকেই রাইটিং বা কম্পোজিশন অংশের প্রস্তুতিতে অবহেলা করো। ফলে, অনেক নম্বরের পার্থক্য হয়ে যায়।

Grammarঅংশ:প্রথমত শূন্যস্থানগুলোর জন্য সব থেকে বেশি যা দরকার সেটা হলো বেশি বেশি অনুশীলন। রুলস তখনই মুখস্থ হবে যখন তোমরা বিভিন্ন বছরের প্রশ্নে ্নআসা শূন্যস্থানগুলো বেশি বেশি অনুশীলন করবে। নিজে নিজে মডেল টেস্টগুলো পরীক্ষা দিয়ে উত্তর মিলিয়ে নিজেকে যাচাই করলে দেখবে খুব সহজেই,article, preposition, phrases, correctform of verbs, connectors, modifiersবিষয়গুলো আয়ত্তে আনতে পারবে। ৬ নম্বর প্রশ্নে Sentenceপরিবর্তন করতে হয়। প্রতিটি বাক্যের পাশে ব্র্যাকেটে লেখানির্দেশনা অনুযায়ী প্রদেয় বাক্যকে পরিবর্তন করতে হবে। এরজন্য active ও passive voice;simple, complexএবং  compound sentence; affirmative, negative, interrogative এবংexclamatory sentence ইত্যাদি বিষয়ে তোমাদের বইয়ে যে নিয়মগুলি আছে সেগুলো উদাহরণসহ খুব যত্নকরে পড়তে হবে। যেহেতু বিচ্ছিন্নভাবে না এসে প্রশ্নটি passage আকারে আসেতাই বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করলে আইডিয়া ডেভেলপ সহজ হবে। একইভাবে ৭ নং প্রশ্নে থাকে passage narration। এটি দেখতে অনেক কঠিন মনে হলেও ছোট ছোট clause আকারে অর্থ বুঝে পরিবর্তন করলে সহজ হবে। একটি বিষয়ে তোমাদের অনেকেরই ভীতি কাজ করে সেটি হলোpronoun referencing। তবে একটু মনোযোগ দিয়ে বুঝলে ব্যাপারটা কিন্তু অনেক সহজ। প্রথমে সম্পূর্ণ প্যাসেজটা ভালো করে পড়ে অর্থ বুঝে নিতে হবে। তারপর ব্যবহূত pronounগুলোর নিচে দাগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে তারা কে কোনnoun কে নির্দেশ করছে। এরপর অস্পষ্ট pronounগুলোকে ঐ nounগুলো দিয়ে replace করতে হবে শুধু। এরকম ৫/৬টি প্যাসেজ অনুশীলন করলেই বিষয়টি তোমরা ভালো বুঝতে পারবে।

Synonym, antonymএর জন্য মুখস্থ করার কোনো বিকল্প নেই। তবে বেশকিছু শব্দ prefix এবং suffix সংযোজন বা বিয়োজন করে সহজেই পরিবর্তন করা যায়। যেমন : happy- unhappy, dishonest- honest, unkind- kind ইত্যাদি। সরাসরি Synonym, antonymমনে না পড়লে বা জানা নাথাকলে কাছাকাছি অর্থ বোঝায় এমন শব্দ লিখলে নম্বর পাবে। তবে অনেক সময় তোমরা synonym চাইলে antonym আর antonym চাইলে synonym লিখে ফেল। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

 

Writingঅংশের প্রস্তুতি

ভালোফলাফলের জন্য এই অংশের খুব ভালো প্রস্তুতি অনেক দরকার। এ অংশে রয়েছে application, email, report, paragraph এবং short composition যাদের প্রত্যেকেরই সুনির্দিষ্ট structure বা format এবং ভাষাশৈলী আছে। লেখার সময় সঠিক format অনুসরণ করতে হবে। যেমন : application অবশ্যই  fully blocked পদ্ধতিতে বামদিকে মার্জিন পরিমাণ অংশ ছেড়ে লিখতে হবে। শুধু body ঠিক হলেই কিন্তু চলবেনা। মূলত দেখা হয় তোমরা structure ঠিক রেখে লিখতে পারছো কিনা। তারখ‘দিন-মাস-সাল’অথবা‘মাস-দিন-সাল’এভাবে লিখতে হবে। মাসের নাম বানান করে লেখা ভালো। তারিখের পর To লেখার প্রচলন এখন আর নেই। subject লেখার সময় অবশ্যই প্রশ্নবুঝে প্রশ্নে ঠিক যা চাওয়া হয়েছে সেটাই লিখতে হবে। যেমন প্রশ্নে হয়তোcommonroom facilities এর কথা বলা হয়েছে, সেখানে কেউ যদি Subject এ Application for common room লেখেতাহলে সম্পূর্ণ application টিই ভুল হিসেবে ধরা হবে। তাই খুব ভালো করে প্রশ্নবুঝে তারপর বিষয় নির্ধারণ করতে হবে।

কিছুবিষয় আছে যেগুলো ঘুরে ফিরে paragraph, report এবং composition এ চলে আসে। যেমন : Female Education, Gender Discrimination, Use of Facebook/Mobile/ Internet/Computer, Globalization, The victory Day, International Mother Language Day, Street Accident, Dowry System, Garment industries in Bangladesh, Drug Addiction, Climate Change/ Global Warming, Price Hike ইত্যাদি।